গণফোরামের এমপিদের শপথ: ড.কামালের ইঙ্গিত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৯ ৫ জানুয়ারি ২০১৯
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে গঠিত ঐক্যফ্রন্ট টিকে থাকার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের কথা বলেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেছেন, আমাদের দলের নির্বাচিত দুই সংসদ সদস্যকে আমরা দলীয় ফোরামে অভিনন্দন জানিয়েছি। তারা যেহেতু এতো খারাপ নির্বাচনী পরিবেশের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন ফলে তাদের শপথের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের দিকেই আমরা যেতে চাই।
শনিবার রাজধানীর শিশু পরিষদ মিলনায়তনে দিনব্যাপি কেন্দ্রীয় কমিটির বর্ধিতসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গণফোরাম সভাপতি বলেন, জনগণ দেশের মালিক, ৩০ ডিসেম্বরে তারা তাদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারেনি। তাদেরকে ভোটাধিকার প্রয়োগ থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে। দেশে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।
ড: কামাল বলেন, আমরা এবারের নির্বাচনে সবগুলো বিষয় ভালভাবে দেখবো। যদি গুরুতর কোনো অসঙ্গতি পাওয়া যায় তাহলে তার ব্যবস্থা চাইতে আদালতে যাব এবং অবশ্যই আমরা আইনের আশ্রয় নেব।
বিএনপি থেকে নির্বাচিতরা যদি শপথ না নেয়, আর আপনাদের দুইজন শপথ নিলে বিষয়টি সাংঘর্ষিক কিনা এ প্রশ্নের জবাবে ড: কামাল বলেন, সেটা আলোচনার বিষয়। আমরা মনে করি তারা দু'জন সংসদে সমালোচনা করে ভাল ভূমিকা রাখতে পারে।
ড: কামাল বলেন, আগামীতে আমরা নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ নির্বাচনের জোর দাবী জানাচ্ছি। তারা যদি সেটা না করে তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি হাসতে হাসতে বলেন, ‘কামতো রাতেই সেরে ফেলা হয়েছে, ফজরে গিয়ে কী হবে?’
গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, নোয়াখালীতে ভোটের দিনে শুধুমাত্র গৃহবধু পারুলই ধর্ষিত হয়নি বরং দেশের গণতন্ত্র ও আইনের শাসন ধর্ষিত হয়েছে। অবিলম্বে ফের নির্বাচন না দিলে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র উদ্ধারের কাজ করা হবে।
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির





